চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সড়কে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

উদ্ধার করা গাড়ি। ছবি: সংগৃহীত
উদ্ধার করা গাড়ি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে প্রায় দুই দিন ধরে সড়কে পড়ে থাকা একটি মার্সিডিজ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নগরের ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করে পাঁচলাইশ থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রোববার ভোরে দুই ব্যক্তি গাড়িটি সড়কে রেখে চলে যান। বর্তমানে গাড়িটির প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে গাড়িটি সড়কে ফেলে যাওয়ার কারণ জানা যাবে।

চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানায়, উদ্ধার করা গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল, তা ছিল একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত সাময়িকভাবে এ ধরনের নম্বর ব্যবহার করা হয়, যা অনলাইন বা নিবন্ধন ডেটাবেজে পাওয়া যায় না। তবে ঢাকা বিআরটিএ কার্যালয়ের রেকর্ডে নম্বরটি সংরক্ষিত থাকলে সেখান থেকে মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষীরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১০

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১১

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১২

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৩

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৪

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৬

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৯

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

২০
X