তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ছবি : কালবেলা
হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ছবি : কালবেলা

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। সারা রাত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে দিনের শেষে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ব্যবহার করছে স্থানীয়রা। ফুটপাতেও গরম কাপড়ের বেচা-কেনা বেশ ধুম লেগেছে। শীতের কারণে রাতে কাঁথা-কম্বল ছাড়া ঘুমানো কষ্টকর হয়ে পড়েছে বলে জানায় পঞ্চগড়বাসী।

জেলা ও উপজেলার হাসপাতাল গুলোতে শীতে বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

এদিকে, তাপমাত্রার অবনতি আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে ও সকালে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে এবং মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে এখানে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এখানে শীতের তীব্রতা একটু বেশি। এই সময়টাতে তাপমাত্রাও নিচে নেমে আসে এখানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X