কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণকে ধর্মীয় মতবিরোধ পরিহার করে সহনশীল আচরণের আহ্বান’

আন্তর্জাতিক ইমামে আযম কনফারেন্সে বক্তারা। ছবি : কালবেলা
আন্তর্জাতিক ইমামে আযম কনফারেন্সে বক্তারা। ছবি : কালবেলা

উম্মাহর মতানৈক্যকে এদেশে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এ অবস্থায় জনগণকে ধর্মীয় মতবিরোধ পরিহার করে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ইমামে আযম কনফারেন্সের বক্তারা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস গুম্মান (পাকিস্তান)।

মাওলানা ইলিয়াছ গুম্মান বলেন, আমি ত্বলেবে ইলমদের প্রতি অনুরোধ করব, আপনারা ইলম ত্বলব করুন। খানকাগুলোর সঙ্গে তাআল্লুক রাখুন। মুরব্বিদের পরামর্শে জীবন পরিচালনা করুন। মুরব্বিদের প্রতি সম্মান বজায় রাখুন।

এসময় বক্তারা বলেন, উম্মাহর মাসলাক ও ফিরকাগত মতানৈক্যকে এদেশে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যার ফলে মানুষ ইলমি ও ফিকহী মতানৈক্যের প্রতি বীতশ্রদ্ধ হয় এবং মতানৈক্য মতবিরোধে রূপ নেয়। অথচ ইমামে আযম আবু হানিফাসহ ফিকহের ইমামগণ এবং আমাম বুখারিসহ হাদিসের ইমামগণ চেয়েছেন দীন ও শরিয়তকে মানুষের জন্য সহজতর করতে। মতভিন্নতার মাধ্যমে নতুন নতুন সমাধান বের করে নিয়ে আসতে। কিন্তু আজ দুঃখজনক বাস্তবতা হলো, বড়দের সেসব মতানৈক্য ক্ষেত্রবিশেষ গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে।

এ সময় কনফারেন্সে আরও বক্তব্য রাখেন- মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাওলানা আবদুল মতিন, মাওলানা শফি কাসেমি, মাওলানা ডক্টর নুরুল আবসার আজহারি, মাওলানা আবদুল মজিদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মুফতি আবদুল্লাহ মাসুম, মুফতি লুৎফুর রহমান ফারায়েজি, মুফতি বেলাল বিন আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X