সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর ড. শাহ আজম। ছবি : কালবেলা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর ড. শাহ আজম। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘দ্য আর্ট অব সোশ্যাল চেইঞ্জ’ শীর্ষক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। যেখানে দেশ বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

শুক্রবার (৭ জুন) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তৃতীয়বারের মতো তিনদিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করতে পেরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনন্দিত।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ আগত অতিথিদের ধন্যবাদজ্ঞাপন করেন।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিসাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, একাডেমিক ভবন-৩ এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ণ কনফারেন্স হলে সাতটি টেকনিক্যাল সেশন একইসময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

শনিবার কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম। কনফারেন্স এর সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X