কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এপিবিএনকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টার

উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা
উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বুধবার সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এপিবিএন'র অতিরিক্ত আইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ ও জাতির স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে।

আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পূর্ণোদ্যমে কাজ করছে। তিনি বলেন, এবিপিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন মেগা প্রজেক্টে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

সভায় এপিবিএন-এর অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বসহ তাদের কথা শোনেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এপিবিএন'র ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X