কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

পুরোনো ছবি
পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ ছাত্র-আন্দোলনের ১০০তম দিন পূর্ণ হবে। ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে।

সভায় আলোচনার বিষয় নিয়ে তিনি বলেন, আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুয়েকজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। সেটি এই সপ্তাহের মধ্যে গঠিত হবে।

আরেকটি বিষয় হচ্ছে, এখানে অর্গানাইজিং টিম থাকবে। মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটি এই মাসের মধ্যে গঠন করা হবে।

তৃতীয় বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X