কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে ‘শরীর ও মানচিত্র’ প্রদর্শনী  

ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হলো দলীয় প্রদর্শনী ‘শরীর ও মানচিত্র’। ছবি : কালবেলা
ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হলো দলীয় প্রদর্শনী ‘শরীর ও মানচিত্র’। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে দলীয় প্রদর্শনী হলো ‘শরীর ও মানচিত্র’। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের চেয়ার এবং নারীপক্ষের সদস্য অধ্যাপক ফিরদৌস আজিম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মুস্তাফা জামান।

কিউরেটর শর্মিলী রহমান দশ জন দৃশ্যশিল্পীর নানা দৃষ্টিকোণ, কার্যপ্রণালী ও শিল্পভাষার বিষয়-বৈচিত্র্যে অবলোকন করতে চেয়েছেন যুগান্তকারী এক পরিবর্তনের বহু-স্তরের অভিঘাতে। আন্দোলন-উত্তরকালে বুদ্ধিবৃত্তিক চর্চাকে অনুসন্ধানী ও জিজ্ঞাসা-উন্মুখ করে তোলা শিল্পীর দায়। সময়োপযোগী এই দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণকারী দশ জন শিল্পীর মধ্যে অনেকেই প্রত্যক্ষভাবে জুলাই-আগস্টের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন- এ আসান, আফসানা শারমিন, আশাং মং, ফারজানা আহমেদ, মং মং শায়, নিয়াজউদ্দিন আহমেদ, পলাশ ভট্টাচার্য, রাসেল রানা, রাজীব দত্ত, রিপন সাহা। বেঙ্গল আর্টস প্রোগ্রাম নিবেদিত ‘শরীর ও মানচিত্র’ প্রদর্শনীতে শিল্পীদের সংবেদনশীল ভাবনা ও দৃশ্যশিল্পের নানা নিরীক্ষা আমাদের চিন্তার গহীনে দৃষ্টিকে প্রসারিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X