কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০১:১৩ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:১৪ এএম
অনলাইন সংস্করণ

কোনো পথেই সরকার পালানোর সুযোগ পাবে না: মান্না

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি।
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। মাথার উপরের আকাশও ভেঙ্গে পড়ছে। জলপথ, স্থলপথ, আকাশপথ- কোনো পথেই তারা পালানোর সুযোগ পাচ্ছে না।

মঙ্গলবার (১৩ জুন) রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন মান্না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের ক্ষমতা নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনার তীব্র প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

তিনি বলেন, একদিকে দেশের জনগণ জেগে উঠছে, বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপৎ ধারায় গণআন্দোলন গড়ে তুলছে; অন্যদিকে সারা পৃথিবীর গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং সরকার ও সরকারি দলের পালানোর পথও ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, এমনিতেই বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক; অনুগত কর্মীর মতো আচরণ করে আসছে। সরকারের নির্দেশ বাস্তবায়নই তাদের একমাত্র কাজ। তারপরও সরকার ভরসা করতে পারছে না। নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পূর্ণভাবে খর্ব করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন, বাতিল, সংশোধনের ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ নির্বাহী বিভাগের হাতে নিচ্ছে এই সরকার। এই প্রক্রিয়া দেশের নির্বাচন ব্যবস্থার কফিনে আরেকটি পেরেক। তবে এসব পায়তারা করে লাভ হবে না।

সরকারকে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে মান্না বলেন, এখনই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করুন। অন্যথা আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই প্রক্রিয়া ঘোষণা করব। তখন ক্ষমতা এবং রাজনীতি দুটোই হারাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X