আকরাম হোসেন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সাংবিধানিক নাম নতুন করে ভাবা উচিত : সাইয়েদ আব্দুল্লাহ

সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি : সংগৃহীত
সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী থাকা উচিত না। স্বাধীন দেশে ‘প্রজা’ শব্দটা কেন থাকবে। প্রজা মানেই তো বোঝা যায় এখানে রাজা কেউ আছেন। কিন্তু এই দেশের মালিক তো জনগণ। সুতরাং গণপ্রজাতন্ত্রী এই নামটা ভুল। বাংলাদেশের নাম নতুনভাবে ভাবা উচিত।

বাংলাদেশ থাকবে কিন্তু তার সঙ্গে গণপ্রজাতন্ত্রী থাকা উচিত না। সেটা এমনভাবে থাকা উচিত যাতে রাজা- প্রজার মতো সম্পর্কটা না থাকে।

কালবেলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।

তিনি বলেন, সংবিধান অবশ্যই সংস্কারের দরকার আছে। এখন একটা অনির্বাচিত সরকার কতদূর কাজ করতে পারবে সেটা প্রশ্ন সাপেক্ষ্য ব্যাপার। কিন্ত সংবিধান যে জায়গাতে ছিল, সে জায়গাতে অনেক সংস্কারের জায়গা আছে। বাংলাদেশের যে চারটা মূলনীতি আছে সেটা অনেক বেশি সুবিবেচনা করে করা হয়েছে বলে মনে হয় না। কারণ সেখানে মুক্তিযুদ্ধের স্পিরিটটা যেমন রাখা উচিত, তেমনি অন্য বিষয়গুলো নিয়ে কাজটা করা উচিত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ১৯৯০-এর স্পিরিট এবং ২০২৪ সালের স্পিরিট কালেক্টিভ যে জন আকাঙ্ক্ষা সেই ব্যাপারটা থাকা উচিত।

প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র নিয়ে সাইয়েদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তির দুবারের বেশি থাকা উচিত না। দলের প্রধান এবং সরকারের প্রধান এক ব্যক্তি হওয়া উচিত না। একই সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরেও গণতন্ত্র থাকা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X