কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসির চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার (১০ আগস্ট) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এ দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন নিবন্ধন পাওয়া বিএনএমের প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা।

এর আগে নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি অথবা আপত্তি বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। গত সোমবার (৭ আগস্ট) সেসব অভিযোগের শুনানি করে অবশেষে এ দল দুটিকে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নিল ইসি।

এর আগে ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফার ছাঁকুনি শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২ দলের তালিকা প্রকাশ করে আউয়াল কমিশন। সেখান থেকে গত ১৬ জুলাই এ দুটি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে নির্বাচন কমিশন।

নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ রাজনীতির মাঠে ময়দানে পরিচিতি দলগুলোকে পেছনে ফেলে ইসির তালিকায় সর্বশেষ স্থান পাওয়ায় এ দুটি রাজনৈতিক দল ব্যাপক আলোচনায় চলে আসে। তীব্র সমালোচনার মুখে পড়ে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সিইসির সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও। তবে নিবন্ধনের সব নিয়ম ও শর্ত মেনেই এ দুটি দলকে নির্বাচন করা হয়েছে বলে দাবি করে ইসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X