কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের মতো জায়গায় হামলা নিন্দনীয় : ড্যাব

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

পুরাতন ঢাকার স্বনামধন্য, ঐতিহ্যবাহী ও শতবর্ষী ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ‘ডেঙ্গু শক সিনড্রমে’ অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে অতর্কিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায় বহিরাগত একটি সংঘবদ্ধ চক্র। এ হামলার ফলে শতবর্ষী এই হাসপাতাল রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তারা বলেন, পেশাগত এমবিবিএস পরীক্ষা চলাকালীন অবস্থায় কলেজ ভবনেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং ছাত্র-ছাত্রীদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এমতাবস্থায় হাসপাতালের রোগীদের চিকিৎসার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা, হাসপাতাল ও কলেজের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। এ সময় অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায় সংগঠনটি।

ড্যাবের নেতারা আরও বলেন, একইসঙ্গে হাসপাতালে হামলার মতো নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিককালে হাসপাতালে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারা দেশের প্রতিটি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। পতিত স্বৈরাচারের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করতে এ দেশের চিকিৎসক সমাজ প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X