কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১১:১১ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

ডিআরইউ সাহিত্য পুরস্কার পেলেন কালবেলার জাকির হোসেন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী। সৌজন্য ছবি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী। সৌজন্য ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার পেয়েছেন দৈনিক কালবেলার সহকারী সম্পাদক ও গবেষক জাকির হোসেন। ‘প্রবন্ধ ও গবেষণা’ বিভাগে ‘বিশ্বকে চমকে দেওয়া আলোকচিত্র’ শীর্ষক বইয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী। পুরস্কার হিসেবে একটি সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় লেখক-সাহিত্যিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউকে ধন্যবাদ জানিয়ে মাহবুবা চৌধুরী বলেন, লেখক-সাহিত্যিক আমাদের সমাজের দর্পন। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুলত্রুটি, ভালো-মন্দ, অসংঙ্গতি সবকিছু তুলে ধরতে পারে। একটা ভালো গল্প, ভালো কবিতা ও প্রবন্ধ মানুষের জীবনে অনেক বেশি উপকারে আসতে পারে।

তিনি বলেন, যেকোনো মানুষই তার কাজের স্বীকৃতি চান। কিন্তু পুরস্কারের আশায় কাজ শুরু করেন না। কাজ করতে করতে যখন পুরস্কার পান, কাজের স্বীকৃতি পান, তখন তার কাজের স্পৃহা আরও বেড়ে যায়; দায়িত্ব আরও বেড়ে যায়।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, ডিআরইউ সদস্যদের এই স্বীকৃতি তাদের মননশীলতা বিকাশে সহায়ক হবে এবং এর মাধ্যমে তাদের সাহিত্য চর্চা আরও বেগবান করবে।

প্রসঙ্গত, চলতি বছর ডিআরইউ সাহিত্য পুরস্কার পেয়েছেন ৩ জন। অপর দুজন হলেন- কাব্যে (কবিতা/ছড়া) হাসান হাফিজ (কালের কণ্ঠ) ও কথা সাহিত্যে (গল্প/উপন্যাস) আহমেদ আল আমীন (বাংলাদেশ প্রতিদিন)।

পাশাপাশি লেখক সম্মাননা পেয়েছেন আরও ২৩ সাংবাদিক। এরমধ্যে কাব্য (কবিতা/ছড়া): শেখ এনামুল হক (চলো ফিরে যাই অরণ্যে), চপল বাশার (নির্বাচিত কবিতা), উমর ফারুক (দ্রোহের উপধারা)।

কথা সাহিত্যে (গল্প/উপন্যাস): এহসানুল হক জসীম (বরাক পারের বয়ান), জীবন ইসলাম (পূর্ণিমায় সেন্টমার্টিন), প্রণব মজুমদার (বিড়াল কাণ্ড), সিরাজুল ইসলাম কাদির (সবুজ ভালোবাসা), আবু আলী (প্যারিস থেকে হামবুর্গ), মুহম্মদ মোফাজ্জল (চাষাভুষার সন্তান) কাওসার রহমান (সিঁদুর) ও কানাই চক্রবর্ত্তী (ইতিহাসে নেই)।

মননশীল (প্রবন্ধ ও গবেষণা): আসিফ হাসান (হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার : পরিপ্রেক্ষিত বাংলাদেশ), সৈয়দ ইশতিয়াক রেজা (রেখার মাঝে), মোহাম্মদ আব্দুর রহমান জাহাঙ্গীর (Dhaka : A City Plagued by problems), মনিরুজ্জামান উজ্জ্বল (যাপিত জীবনের গল্প ), সিদ্দিকুর রহমান খান (কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা), আমিরুল মোমেনীন মানিক( নিষিদ্ধ গান বিশুদ্ধ বাদ্য), মিজান রহমান (বরিশালে ৭৩০ দিন) কুদরাত-ই-খোদা (সিভিল সার্ভিসের ভিতর বাহির), মোস্তফা কামাল মজুমদার (Thorny Path of Jounalism) ও শাহেদ মতিউর রহমান ( আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম)।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা। এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X