কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগ থানা স্থানান্তর নিয়ে নতুন সিদ্ধান্ত

শাহবাগ থানা। পুরোনো ছবি
শাহবাগ থানা। পুরোনো ছবি

রাজধানীর শাহবাগ থানা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষেই নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

এর আগে গত ৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে শাহবাগ মোড়ে থাকা শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় তৎকালীন মন্ত্রিসভা। ওই সিদ্ধান্ত অনুযায়ী, স্থানান্তর করে থানা ভবন হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সাকুরা রেস্তোরাঁর পেছনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার আগের সরকারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

আব্দুর রশিদ বলেন, উত্তর দিকে মুখ করে যতটা কম জায়গা নিয়ে পারা যায় সুইটেবল জায়গায় শাহবাগ থানা তৈরি করা হবে। থানাটা একটুখানি রিলোকেট হবে, মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে। তিনি বলেন, সাকুরার পাশে শাহবাগ থানা সরানো খুব একটা উপযোগী জায়গা বলে মনে হয়নি। সেখানে আন্তর্জাতিক মানের বিখ্যাত হোটেলগুলোর একটি রয়েছে। যেখানে থানা স্থানান্তরের কথা বলা হচ্ছিল ওই জায়গার মালিক জায়গা দিতে চাচ্ছেন না।

তিনি আরও বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় থানা নেওয়া হবে। উপদেষ্টারা জায়গা পরিদর্শন করে স্থান চূড়ান্ত করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন যে জায়গাটা থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে তা অস্বাস্থ্যকর, সেখানে বিকল গাড়ি ডাম্পিং করা হয়। ওগুলো সরিয়ে দেওয়া হবে। ওখানে ফুলের যে মার্কেটটা আছে সেটিও পুনর্বিন্যাস করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X