কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কি ভারতীয় চ্যানেল বন্ধ করা হয়েছে?

রিপাবলিক বাংলা টিভির স্ক্রিনশট।
রিপাবলিক বাংলা টিভির স্ক্রিনশট।

‘বাংলাদেশে বন্ধ হল ভারতীয় স্যাটেলাইট চ্যানেল!’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করেছে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে এই প্রতিবেদন প্রচার করে চ্যানেলটি।

ওই দিন রাত সাড়ে ১১টার কিছু পরে রিপাবলিক বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয় প্রতিবেদনটি। সেখানে বলা হয়, ‘বাংলাদেশে বন্ধ করা হলো সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মুহাম্মদ ইউনূসের?’

এরপরই এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। এখন সবার মনে একটাই প্রশ্ন আসলেই কি ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, এটি একটি অপপ্রচার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাব।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল জানান, এটি একটি অপপ্রচার। সরকারের পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা নেই। সব চ্যানেলই চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X