কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

থার্ড টার্মিনালের অতিরিক্ত ব্যয় নিয়ে তদন্ত হবে : হাসান আরিফ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘তৃতীয় টার্মিনাল : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল। ছবি : কালবেলা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘তৃতীয় টার্মিনাল : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল। ছবি : কালবেলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল (তৃতীয় টার্মিনাল) নির্মাণে এখন পর্যন্ত ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। দুর্নীতি না হলে এত টাকা খরচ হওয়ার কথা নয় বলে একটি কি-নোট পেপারে উঠে এসেছে। নিশ্চয়ই অতিরিক্ত খরচের বিষয়টি তদন্ত করা হবে।

সোমবার (২ ডিসেম্বর) হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘তৃতীয় টার্মিনাল : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। এভিয়েশন খাতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি’।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব কিছুতেই সংস্কারের একটি বিষয় আসছে। দুদকও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বিষয় যেটি বিগত সরকারের ১৭ বছরে ঘটেছে, সেগুলোর শ্বেতপত্র আসছে। সেভাবে বিমানেরও শ্বেতপত্র আসবে। শ্বেতপত্র মানে শুধু অভিযোগই আনা না, এটি আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া।

তৃতীয় টার্মিনাল চালু হতে আরও এক বছর লাগবে উল্লেখ করে হাসান আরিফ বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে সক্ষমতার বিষয়টি আমরা দেখব। দুই বছর যে আমরা হাত দিয়ে বসে থাকব বিষয়টি এমন নয়। যদি তার সক্ষমতার ঘাটতি হয়, বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ারের সভাপতিত্বে ওই গোলটেবিল বৈঠকে সিভিল এভিয়েশন অথরিটি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা ছাড়াও এভিয়েশন বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X