কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হবো না, ভারতও হবে।

তিনি বলেন, ভারত আমাদের বিনা পয়সায় বিছু দেয় না, টাকার বিনিময়ে দেয়। কাজেই তারা যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর সঙ্গে দুই দেশের লাখ-লাখ লোক জড়িত।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয় না। তবে, যা হচ্ছে তা সবই রাজনৈতিক।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো শুনেছেন সব পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আজ হোক-কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। একদল এক রকম বলবে, আরেক দল সেটা অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন। এটা একটা বড় অর্জন। এটা একটা উদাহরণ হয়েছে।

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ১ হাজার ১০০ কোটি টাকার চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ভোমরা স্থল বন্দরের অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১১

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১২

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৩

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৪

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৫

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৮

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৯

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

২০
X