কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি : কালবেলা
ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি : কালবেলা

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসির সাথে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাতকালে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোর, পলিটিক্যাল অফিসার হারমানোস্কি বার্নার্ড ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির সঙ্গে ছিলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মার্কিন দূতাবাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X