সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি

কথা বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। ছবি : কালবেলা
কথা বলছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

তিনি জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রায় ৩ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান তিনি।

ডিআইজি বলেন, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ আয়োজিউ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে।

তিনি আরও বলেন, শুধু স্মৃতিসৌধ কেন্দ্রিক নয় তার আশপাশে যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ টাংগাইল, গাজীপুর, গাজীপুর মেট্রো এসব এলাকাও আমাদের নিরাপত্তা বলয়ে চলে আসবে।

আওলাদ হোসেন বলেন, সব স্তরের নিরাপত্তা ব্যবস্থাই আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের সমর্থকরা অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে পুষ্পক অপর্ণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সেটা দেখার জন্য আমাদের অফিসাররাসহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। আমাদের ৩ হাজার ১১২ জন কাজ করছে। ভেতরে এখন যারা আসছে তারা কাজের জন্য আসছে কোনো দর্শনার্থী আসছে না এবং প্রত্যেককেই চেক করে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, এখন আমাদের পুরো ফুল ফেজে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সব লোকজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিজয় দিবস উদযাপন করবেন। ১৬ তারিখ নিয়ে আমাদের কোনো থ্রেট নেই।

এসময় অতিরিক্ত আইজিপি আকরাম হোসেনসহ ঢাকা জেলা পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X