কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতেও দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা

তীব্র শীতেও দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা
বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী ঢাকার রাস্তা। ছবি : সংগৃহীত

মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা প্রকাশ করলেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ক একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, আগামী (২০ ও ২১ ডিসেম্বর) বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এ রকম পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

কালবেলার পাঠকদের জন্য মোস্তফা কামাল পলাশের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালে (৪ ও ৫ ফেব্রুয়ারি) যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এ রকম পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সম্ভব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে আমি শতকরা ৯০%-এর বেশি নিশ্চিত। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলুচাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারি বৃষ্টি পানি জমে যাওয়ার কারণে। এসব বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে, আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে, জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X