কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অনুভূত হলো মৃদু ভূমিকম্প

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত। ছবি : সংগৃহীত
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত। ছবি : সংগৃহীত

দেশের রংপুর ও তার আশপাশের এলাকায় সোমবার (১৬ ডিসেম্বর) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৮টা ৪০ মিনিটে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পনটি রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে, তবে ভূমিকম্পনের পরবর্তীতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গেল ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সে সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

এ ছাড়া, ২১ নভেম্বর দুপুরের দিকে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল ২৭ সেকেন্ড। রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। উৎপত্তিস্থল বিবেচনায় সেটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১।

এ ধরনের ভূমিকম্পের ঘটনায় সাধারণত বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম থাকে, তবে এটি মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X