কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ফের জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

ফের জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

টানা তৃতীয়বার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে ১ জানুয়ারি থেকে আগামী তিন বছরের জন্য এ সদস্য পদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে মনোনয়ন দিয়েছেন। ২০১৮ সাল থেকে দেবপ্রিয় ভট্টাচার্য এই কমিটির সদস্য। এবার নিয়ে টানা তৃতীয়বার এই নিয়োগ পেলেন তিনি। কমিটিতে তিনি ব্যক্তি সদস্য হিসেবে কাজ করবেন।

সিপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসোক) সহায়ক কমিটি হচ্ছে সিডিপি। আন্তর্জাতিক পরিসরে উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকে এই কমিটি। এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়তা দেয় সিডিপি।

সিডিপির কাজের মধ্যে আরও যা আছে তা হলো- তিন বছর অন্তর স্বল্পোন্নত দেশ বা এলডিসি নিয়ে পর্যালোচনা করা। এ বিষয়ে ইকোসোক ও জাতিসংঘের সাধারণ পরিষদকে পরামর্শ দেওয়া, কারা এলডিসিভুক্ত হতে পারে বা কারা এই তালিকা থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিডিপির নতুন এই কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের বিষয়টি পর্যালোচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১০

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১১

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১২

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৩

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৫

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৬

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৭

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৮

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৯

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

২০
X