কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘এমন রাজনীতি করবেন, ক্ষমতায় না থাকলেও পালিয়ে যেতে না হয়’

প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন, যে রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও পালিয়ে যেতে না হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এখানে যারা বসেছি, সবাই একটি বিষয়ে একমত নই। কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে, এই বিষয়ে আমরা একমত নই। এটি আমাদের স্পষ্ট অবস্থান। কারণ এই যে একটা আমলাতান্ত্রিক কাঠামো রয়েছে, এই কাঠামোয় আমাদের যে হাল চাষ করা ভাই আছেন, যে তাঁতি আছেন, কামার, কুমার, রেমিট্যান্স যোদ্ধা, গার্মেন্টস কর্মী আছেন তারা এই আমলাতান্ত্রিক জটিলতায় যেতে চান না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদের (কাউন্সিলর) নির্বাচিত করেছেন।

অ্যাডমিনিস্ট্রেটিভদের দিয়ে জনপ্রতিনিধিদের অভাব পূরণ সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, প্রতিনিধি এমন হবে, যার সঙ্গে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে, যার সঙ্গে আমার বাজারে গেলে দেখা হবে। জনপ্রতিনিধিদের সঙ্গে এমন সম্পর্কই আমরা চাই। তাই আমরা বলতে চাই, ৯টা-৫টা অফিস করা অ্যাডমিনিস্ট্রেটিভদের দিয়ে জনপ্রতিনিধিদের অভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ গড়তে আপনাদের (কাউন্সিলর) অবদান অপরিসীম। আপনারা এই বাংলাদেশের সঙ্গে থাকুন। আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব তখন ভারতে বসে দালালরা, ফ্যাসিস্টরা যত ষড়যন্ত্রই করুক না কেন, কখনোই কিছু করতে পারবে না।

বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়াসহ সারা দেশ থেকে আসা বিভিন্ন এলাকার কাউন্সিলররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X