কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা হাসান আরিফের প্রয়াণে জাতি এক গুণী ব্যক্তিত্বকে হারাল : ইসকন বাংলাদেশ 

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী প্রেরিত এক শোকবার্তায় বলা হয়েছে, হাসান আরিফের এই অনাকাঙ্ক্ষিত প্রস্থানে জাতি এক গুণী, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। বর্তমান এই দুঃসময়ে দেশের এই ক্ষতি অপূরণীয়।

ইসকন বাংলাদেশের শোকবার্তায় আরও বলা হয়েছে, হাসান আরিফ ছিলেন সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অমায়িক ও সুমিষ্ঠ ব্যবহার সকলকেই মুগ্ধ করত। সকলকেই তিনি আপন করে নিতেন। এটা ছিল উনার একটি বিশেষ গুণ। তার কর্মজীবন ও প্রশাসনিক দক্ষতা দেশের অগ্রযাত্রায় রেখেছে অসামান্য অবদান। বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে তার কার্যক্রমে দক্ষ নেতৃত্ব ও আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। তার প্রজ্ঞা, দৃঢ় সংকল্প ও জনসেবার প্রতি অঙ্গীকার জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় বলা হয়েছে, ইসকন বাংলাদেশ তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। পরম করুণাময়ের অসীম কৃপায় তিনি অনন্ত শান্তির আশ্রয় লাভ করুন। তার শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X