কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬:৩৬ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে ইসকন

সহায়তাসামগ্রী প্রদান করছে ইসকন বাংলাদেশ। ছবি : কালবেলা
সহায়তাসামগ্রী প্রদান করছে ইসকন বাংলাদেশ। ছবি : কালবেলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে তাদের একটি করে খাট, রান্নার বাসনপত্র, পূজার সামগ্রী, একটা করে গীতা এবং রান্নার সামগ্রী হিসেবে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন ও ১ লিটার সরিষার তেল, ২ কেজি লবণ, ২০০ গ্রাম হলুদ গুঁড়া ও ২০০ মরিচের গুঁড়া, ২০০ গ্রাম ঝিরা গুঁড়া, ২০০ গ্রাম ধনের গুঁড়া, ৫ কেজি আলু, ৬টি গ্যাস লাইটার, ১ প্যাকেট মোমবাতিসহ আরও কিছু রান্নার জিনিসপত্র দেওয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) ইসকন বাংলাদেশের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে এসব সহায়তাসামগ্রী প্রদান করে।

প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় নেতা জ্যোতিশ্বর গৌর দাস, বিমলা প্রসাদ দাস, চিন্ময় নিতাই দাস, বিক্রমীরাম দাস, মহাকৃষ্ণ প্রেম দাস। এ সময় তাদের সঙ্গে স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রংপুরের তারাগঞ্জ উপজেলায় সম্প্রতি গণপিটুনিতে হত্যাকাণ্ডের শিকার হওয়া জামাই-শ্বশুরের পরিবারকেও ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, আর্তমানবতার সেবায় ইসকন বাংলাদেশ সব সময় কাজ করে থাকে। তারই অংশ হিসেবে রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে পুনর্বাসনে এই সহায়তাসামগ্রী প্রদান করা হলো। ইসকন বাংলাদেশ আগামীতেও তাদের সেবাধর্মী কার্যক্রম অব্যাহত রাখবে।

বুধবার রাতে ইসকন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X