কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি : ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি বলে মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি হতে না পারে, ঐক্যের দেয়ালে যেন ফাটল ধরাতে না পারে, এমনকিছু করার প্রচেষ্টা থাকবে আমাদের।

সংস্কৃতির বিকাশ নিয়ে ফারুকী বলেন, শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ নয়; বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।

এ সময় উপদেষ্টা আরও জানান, ১০০ বছর পরও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, তেমন কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১ লাখ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ।

সম্মেলনে আলোচকরা আরও বলেন, গত ১৫ বছরে বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে প্রবৃদ্ধির গল্পকে। সামগ্রিক অবস্থা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরামর্শ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১০

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১১

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১২

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৩

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৪

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৫

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৬

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৭

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৮

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৯

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X