কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকের মাধ্যমে ডিএমপির ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : কালবেলা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষর। ছবি : কালবেলা

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত একটি অনুষ্ঠানে এ উদ্বোধন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান চুক্তিটিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার অতিথিদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশনের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশন পদ্ধতি এবং গ্রাহকের সুবিধাগুলো তুলে ধরা হয়। ডিএমপি কমিশনার ট্রাফিক মামলার ফাইন পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো ব্যাংকের কার্ড থেকে অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে পেমেন্টের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা দেওয়ার সহজ সমাধান এখন সম্ভব।

তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তাদেরসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, জয়েন্ট কমিশনার (ট্রাফিক নর্থ), বাংলাদেশ পুলিশ, মো. আবদুল কাইয়ুম খান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X