কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৪ সালে হিন্দুদের ওপর সহিংসতার দুই হাজার ২০০টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি ও ২০২৪ সালে ২ হাজার ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

শুক্রবার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘এসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।’

প্রেস উইং জানায়, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮। এর মধ্যে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৩৬৮টি। এতে ৮২ জন আহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ সদর দপ্তরের মতে, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৯৭টি মামলা করা হয়েছে এবং আগস্ট থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশির ভাগই ছিল রাজনৈতিক।

সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X