চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আসা সেই পাকিস্তানি জাহাজে কী আছে

চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৮১১টি কনটেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি।

জাহাজটিতে কী পণ্য নিয়ে আসা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম কালবেলাকে জানান, আইজিএমের ঘোষণা অনুযায়ী জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। চিনি আছে ২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন। গ্লাস তৈরির কাঁচামাল ডলোমাইট আমদানি হয়েছে ১৭১ কনটেইনার। সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ ১৩৮ কনটেইনার। এছাড়া ৪৬টি কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড় আনা হয়েছে।

এছাড়াও শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস-উদ-দৌলা কালবেলাকে বলেন, ‘জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময়ে দ্বিগুণ কনটেইনার আসছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে।’

তিনি বলেন, ‘এবারও জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১ একক কনটেইনার পণ্য আনা হয়েছে। যার মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান এবং ১৪ শতাংশ পণ্য আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়। সেখান থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কনটেইনার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১০

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১১

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১২

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৩

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৪

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৫

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৬

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৭

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৮

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৯

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

২০
X