কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

শর্ত ভঙ্গ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য হস্তান্তর করার অভিযোগ তুলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তির শর্তে দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় বা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না মর্মে উল্লেখ থাকলেও বিসিসি কর্তৃক তা লঙ্ঘন করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তার জবাব দেয়নি কম্পিউটার কাউন্সিল। এরপর ৬ অক্টোবর আরেক চিঠিতে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। তখন কম্পিউটার কাউন্সিল যে জবাব দিয়েছে তা কমিশনের কাছে সন্তোষজনক মনে হয়নি।

এ ছাড়াও, চুক্তি অনুযায়ী ফি বা চার্জ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় চুক্তি বাতিলযোগ্য হয়েছে বলে কমিশনের কাছে বিবেচিত হয়েছে বলে জানান তিনি।

এজন্য গত শুক্রবার বিসিসির সঙ্গে থাকা চুক্তিটি বাতিল করেছে নির্বাচন কমিশন এবং বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া চিঠি দেওয়ার ১৫ দিনের মধ্যে ইসির সব পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X