কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে দেখা করেন তুরস্কের সংসদ সদস্য ও রিপ্রোসপারিটি পার্টির নেতা ডগান বেকিন। ছবি : কালবেলা
সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে দেখা করেন তুরস্কের সংসদ সদস্য ও রিপ্রোসপারিটি পার্টির নেতা ডগান বেকিন। ছবি : কালবেলা

রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অতি সম্প্রতি হাসিনার আমলে করা মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আগামী ২৮ ডিসেম্বর দেশে ফিরবেন।

সাবেক এই মন্ত্রীর দেশে ফেরার খবর শুনে তুরস্কের ইস্তাম্বুলে তার বাসায় সাক্ষাৎ করতে যান তুরস্কের সংসদ সদস্য ও রিপ্রোসপারিটি পার্টির নেতা ডগান বেকিন। পরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন।

শনিবার সন্ধ্যায় সপরিবারে কায়কোবাদের বাসায় গিয়ে কুশলবিনিময় করেন এ তার্কিশ এমপি। এ সময় ডগান বেকিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খোঁজখবর নেন। খালেদা জিয়া, তারেক রহমান এবং কায়কোবাদসহ সব নেতার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তুর্কি এমপি। পাশাপাশি দীর্ঘদিন ধরে তৈরি হওয়া হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশের উন্নয়নে তুরস্ক আগামীতেও পাশে থাকবে বলে প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে মুরাদনগরসহ দেশের মানুষ আনন্দিত। কিন্তু তুরস্কের সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় অধীবাসীদের মাঝে বিরহ দেখা যাচ্ছে। স্থানীয় অনেকের সঙ্গে সাবেক মন্ত্রী কায়কোবাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তুর্কি এমপি কায়কোবাদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ছাত্র-জনতা জুলুম নির্যাতনের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে তার প্রশংসা করেন।

ডগান বেকিন বলেন, বাংলাদেশের ছাত্রজনতার এই সম্মিলিত আন্দোলন ঐতিহাসিক এবং অনুপ্রেরণামূলক। পাশাপাশি শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকারের প্রশংসা করেন তুর্কি এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X