কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। ইতোমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে বিবৃতিতে আরও বলা হয়, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে রাতেই ভাইরাল হয়। এরপরই এর ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনা ও প্রতিবাদ উঠতে থাকে।

হেনস্তার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হেনস্তাকারীরা সবাই একই এলাকার বাসিন্দা।

এদিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কয়েকজনের পরিচয় পেয়েছি। জানতে পেরেছি জড়িতরা কেউ গাজীপুর, কেউ ঢাকায় থাকেন। তাদের ধরার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১০

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১১

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১২

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৪

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৫

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৬

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৮

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৯

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

২০
X