কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের মূল হোতা ফ্যাসিবাদী আমলারা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদী যেসব আমলারা এখনো স্বপদে বহাল রয়েছেন, তারাই সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে মূল হোতা বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে দুর্নীতিবাজ এবং বিগত দিনে ফ্যাসিবাদের সহযোগী আমলাদের কর্তৃক পরিকল্পিত অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের পর থেকেই আওয়ামী সুবিধাভোগী আমলারা নানাভাবে সংস্কার কর্মকাণ্ডে বাধা প্রদান করে আসছে। অবশেষে গত রাতে গণঅভ্যুত্থানের অগ্রনায়ক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সচিবালস্থ দপ্তরে অগ্নিসংযোগ করে অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমলাদের মধ্যে যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এবং গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করে এখনো আওয়ামী জালেমদের সহযোগিতা করছেন, অতিদ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করছে।

ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস সদস্য সোহানুজ্জামান নয়নের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সোহানুজ্জামান নয়নের মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে, তদন্তসাপেক্ষে সেটার রহস্য উদঘাটন করা অতীব জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X