কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ ও আহত পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ জানাল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’

শহীদ ও আহত পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ জানাল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’
বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ছবি : কালবেলা

শহীদ ও আহত পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ জানিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। বুধবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন, তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা। এখনো একাউন্টে আছে ৬১ কোটি টাকার মতো।

সারজিস আলম বলেন, এই আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে মাত্র ১ হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। কারণ আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

তিনি বলেন, স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল। এ মাসে শহীদ পরিবারকে আবারও বড় অঙ্কের সরকার ঘোষিত (৩০ লাখ) টাকা আর্থিক সহযোগিতা করা হবে।

সারজিস আলম আরও বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রত্যেক বিভাগে একটি করে অফিস নেওয়া হবে। যাতে অর্থের জন্য নিহত ও আহত এসব পরিবারের সদস্যদের ঢাকায় আসতে না হয়। আবার তাদের পরিবারের কেউ ফাউন্ডেশনে এসে কেউ খারাপ ব্যবহার না পায়, তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আহত অনেকে এ আন্দোলনে সম্পৃক্ত নয় তিনিও সুযোগ সুবিধা নিতে এসেছেন এমন অভিযোগও রয়েছে বলে জানান সারজিস আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X