সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

লন্ডনে পাঠানোর নামে প্রতারণায় গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা
লন্ডনে পাঠানোর নামে প্রতারণায় গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা

লন্ডন পাঠানোর নামে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই স্ত্রীর বাপের বাড়ি যশোরের কোতোয়ালি থানার সেক্টর ৭-এর ৬নং বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া স্বামী-স্ত্রী দুজনই সিলেটের বেশ কয়েকজন তরুণ-তরুণীর কাছ থেকে লন্ডনে পাঠানোর নামে প্রায় ২ কোটি টাকা নিয়ে মোবাইল ফোন বন্ধ রেখে উধাও হয়ে যান।

তারা হলেন— ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মির্জানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) এবং তার স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।

জানা যায়, সিলেটের জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট মার্কেটের এসআই ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলসের মালিক ওই দম্পতি। সম্প্রতি তাদের প্রচারণায় আকৃষ্ট হয়ে আইইএলটিএস সম্পন্ন করা অনেক তরুণ-তরুণী নিজেদের গহনা-জমি-জায়গা বিক্রি করে লন্ডন যাওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন টাকা। ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে তারা জনপ্রতি ১৫ লাখ টাকা থেকে শুরু করে ২০/২২ লাখ টাকাও দিয়েছেন।

এক্ষেত্রেও তারা বেশ কৌশলী ছিলেন। ভিসা হয়ে গেছে, এমন ছবি দেখিয়ে তারা টাকা আদায় করেছেন। পরে দেখা গেছে, ভিসা সঠিক নয়। এরপর প্রতারিতরা তাদের কাছে ছুটে এলেও আর অফিস খোলা পাওয়া যায়নি। এমনকি তারা তাদের মোবাইল ফোনও বন্ধ করে দেন।

হতাশায় গ্রাস করা তরুণ-তরুণীরা তখন কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে যশোর থেকে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে প্রতারিত এক তরুণী বলেন, আমরা অনেক কষ্ট করে গয়না বিক্রি করে তাদের টাকা দিয়েছি। কিন্তু পরে দেখি সব কিছু ভুয়া। আমরা এর ন্যায়বিচার এবং টাকা ফেরত চাই।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া জানান, গত জুন মাসে কোতোয়ালি থানায় ৭/৮ জন অভিযোগকারীর পক্ষে মাসুম নামে একজন অভিযোগ করেন। তারা প্রত্যেককে ইউকে যাওয়ার জন্য কেউ ১৫ লাখ, কেউ ২০ লাখ, কেউ ৩৫ লাখের মতো টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। তারা এই কয়েকজন প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা দিয়ে প্রতারিত হয়ে এই মামলা করেন।

এ ছাড়া আরও অনেকে তাদের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। পরে এ বিষয়ে তদন্ত করে শনিবার রাতে যশোর থেকে সোমার বাপের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির কালবেলাকে জানান, তাদের সিলেটে নিয়ে এসে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X