নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী : খোকন

মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদী-১ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে নরসিংদী-১ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

নরসিংদী-১ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকার প্রধান শেখ হাসিনাই দায়ী। তার ব্যক্তিগত রোষানল ও প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারারুদ্ধসহ ব্যাপক নির্যাতন করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর কামারগাঁও শফিকুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন বলেন, বেগম খালেদ জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিল। তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। যেখানে মানুষ থাকার কোনো পরিবেশ ছিল না, পোকার আশ্রয়স্থল ছিল। সেখানে রেখে তাকে স্লো পয়জনিং করে ও মানসিক যন্ত্রণা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে ছয় বছর বিনা কারণে বিনা অপরাধে জেলে আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, আজ গোটা বিশ্বের মানুষ দল-মত নির্বিশেষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করছেন। তবে শেখ হাসিনা পালিয়ে গেলেও চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটের মাধ্যমে একটি গণমানুষের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে চূড়ান্ত বিজয় আসবে।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদ্রাসা ও এতিমখানার ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X