কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

এখন পর্যন্ত সাইবার হামলার কোনো তথ্য মেলেনি : সার্ট

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের সাইবার জগতে ১৫ আগস্ট বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল হ্যাকিভিস্ট নামের একটি হ্যাকারগোষ্ঠী। নিজেদের ভারতের একটি হ্যাকারগোষ্ঠী দাবি করে হুমকিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার আক্রমণের ঘোষণা দেয় তারা। গত ৩১ জুলাই আক্রমণের এ হুমকি দেয় তারা।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পর্যন্ত কোনো হামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)।

গত ৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সার্ট জানায়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে ধর্মীয় আদর্শিকভাবে অনুপ্রাণিত হ্যাকার দল। ৩১ জুলাই দেওয়া হুমকিতে হ্যাকার দলটি নিজেদের ভারতীয় বলে দাবি করে। হুমকির পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করে সার্ট।

তারা জানায়, সরকারি সংস্থা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বীমা, ফার্মাসিউটিক্যালস, জ্বালানি ও শিক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের প্রধান লক্ষ্য। এই একই মতাদর্শের কয়েকটি হ্যাকার দলকে বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিয়মিত সাইবার আক্রমণ চালাতে দেখা গেছে। এ হুমকির পর সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ২৯ সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইসিটি বিভাগ। এতে সংস্থাগুলো সাইবার নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করতে বলা হয়। ইতোমধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা টিম গঠন করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সার্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান মঙ্গলবার দুপুরে বলেছেন, হুমকির ঘটনার পর সংস্থাগুলোর মধ্যে সচেতনতা বেড়েছে। হুমকি দাতা গ্রুপকে এখনো শনাক্ত করা যায়নি। নিয়মিত মনিটর করা হচ্ছে। নতুন কোনো হামলার ইঙ্গিত পেলে সবাইকে জানানো হবে। তবে নিজ নিজ সাইটের ও সার্ভারের নিরাপত্তার দায়িত্ব সংস্থাগুলোর নিজেদেরই নিতে হবে।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষক ও ডিকোডস ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মঈনুদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। এ ছাড়া নিয়মিত দুর্বলতা মূল্যায়ন করা হয় না। তাই দুর্বলতা চিহ্নিত হয় না। খরচ বাঁচাতে ওয়েবসাইটগুলো দক্ষ প্রোগ্রামারের পরিবর্তে নতুনদের দিয়ে কাজ করানো হয়। এতে সাইটটি দুর্বল হয়, যা সহজে হ্যাক করা যায়। নিরাপত্তার জন্য সচেতনতা জরুরি। পাশাপাশি দক্ষ নিরাপত্তা টিম গঠন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১০

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১১

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১২

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৩

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৪

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৫

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৬

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৭

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৮

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৯

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

২০
X