কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই’র প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই’র প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) এর সভাপতি হুমায়ুন রশীদ এবং বিপিসিসিআই-এর সহসভাপতি ইমরান আহমেদ।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিপিসিসিআই-এর প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি পণ্য ও সেবার বাজার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রশিক্ষণ, বিমান সংযোগ এবং লজিস্টিকস ও যোগাযোগ (কমিউনিকেশনস)।

উভয় পক্ষ কৃষি সাপ্লাই চেইনের সমস্যা সমাধান এবং কৃষি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করার মাধ্যমে কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেয়। দক্ষ জনবল তৈরিতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদল। এ ছাড়া প্রতিনিধিদল বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বিমান যোগাযোগ উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এতে পণ্য আমদানি-রপ্তানি ও মানুষের চলাচল আরও সহজ হবে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ভূমিকা রাখবে। প্রতিনিধিদলের সদস্যরা দক্ষ বাণিজ্যিক কার্যক্রমের জন্য লজিস্টিকস ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এই বৈঠক উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করার প্রতিশ্রুতির প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X