কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদল

কুয়েতের বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা
কুয়েতের বাংলাদেশ দূতাবাস। ছবি : কালবেলা

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। সে সময় কুয়েতে আগত ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ জন্য বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণে ইচ্ছুক কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নাম, সিভিল আইডি নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ইমেইলের ([email protected]) মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয়টি সম্পর্কে সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বলেন, এ বৈঠকের মাধ্যমে কুয়েতের বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্য সম্প্রসারণ, কুয়েতে অবস্থিত বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সুসম্পর্ক দৃঢ় করাসহ বাংলাদেশের পণ্য অগ্রাধিকার পাবে বলে আশা করি।

তিনি আরও বলেন, এ বৈঠক যেন শুধু কমিটি করা আর দাওয়াত খাওয়ার মতো না হয়। যারা পণ্য নির্ভর ব্যবসা করেন, দেশের উপকারে আসবে— তাদের প্রাধান্য দেওয়া জরুরি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X