কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাগরদাঁড়িতে মধু মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

সাগরদাঁড়িতে মধু মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা। ছবি : সংগৃহীত
সাগরদাঁড়িতে মধু মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা। ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী এবং আসন্ন মধুমেলা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধু মঞ্চ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সাগরদাঁড়িতে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র‌্যাব-৬ কোম্পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, সম্রাট হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১১

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১২

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৩

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৪

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৫

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৬

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৭

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৮

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৯

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

২০
X