কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা

সড়ক পরিবহন ও সেতু, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতু, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ন্ত্রণে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আপাতত স্থগিত থাকবে।

শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে রোড সেফটিবিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষানবিশ হিসেবে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। কিন্তু এর পর স্থায়ী লাইসেন্স নেন না অনেকেই। ফলে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স তিন মাস পর স্থগিত থাকবে এবং স্থায়ী লাইসেন্স না নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিগত বছরের চেয়ে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ১২ শতাংশ বেড়েছে। এর দায় আমরা নিচ্ছি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত ক্ষতিপূরণ দিতে বিআরটিএকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ, সড়ক ও পুলিশসহ সংশ্লিষ্টদের গাফিলতি থাকলে তাদের দায় নিতে হবে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালকের ক্ষেত্রে দায় নিতে হবে বিআরটিএকে।

তিনি বলেন, গাড়ির ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকদের প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও দায়িত্ব দেওয়া হবে। সাড়ে চার লাখ ড্রাইভিং লাইসেন্স এখনো ঝুলে আছে। বিআরটিএকে এক মাস সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে তাদের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাদের কার্যক্রম মনিটর করা হবে। ভালো সেবা দিতে না পারলে প্রয়োজনে বিআরটিএ বন্ধ করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X