শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৫৭ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

কমবে বৃষ্টি, বাড়বে ভ্যাপসা গরম

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টি কিছুটা কমতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ আগস্ট) ২৪ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশে সামগ্রিকভাবে বৃষ্টি কমতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বিকেল থেকে বৃষ্টি বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে। বিশেষ করে রাতে বৃষ্টি বেশি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সামগ্রিকভাবে বৃষ্টি কমলেও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি একটু বেশি হতে পারে।

গতকাল মঙ্গলবার ঢাকায় সকালের দিকে বৃষ্টি ছিল না, ফলে গরম বেড়ে যায়; দুপুরের পর আবার বৃষ্টি হলে গরম কিছুটা কমে যায়।

গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার। আর দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X