কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ
ডিজির বদলি বাণিজ্য

কারিগরির দুই শতাধিক গণবদলি বাতিল 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের লোগো। গ্রাফিক্স : কালবেলা
কারিগরি শিক্ষা অধিদপ্তরের লোগো। গ্রাফিক্স : কালবেলা

দায়িত্ব ছাড়ার আগমুহূর্তে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. আজিজ তাহের খানের করা দুই শতাধিক গণবদলি বাতিল করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে এগুলো বাতিল করা হয়। সেই ডিজিকে এখন বদলি করে মন্ত্রণালয়ের (অডিট ও আইন) শাখার মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

জানা গেছে, ২২ ডিসেম্বর দায়িত্ব ছাড়েন আজিজ তাহের খান। এর আগে ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, ক্রাফট ইনস্ট্রাক্টর, হিসাবরক্ষক, ক্যাশ সরকার, কেয়ারটেকার, অফিস সহকারী ও পিয়ন (এমএলএসএস) পদে অন্তত দুই শতাধিক বদলি করেন। এই গণবদলি নিয়ে বিতর্ক ওঠায় বেশিরভাগ বদলি আদেশই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। এ ঘটনা তদন্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি দুজন হলেন- একই বিভাগের যুগ্ম সচিব আনিসুল ইসলাম এবং উপসচিব মোহাম্মদ মিকাইল। তদন্ত প্রতিবেদন বিভাগের সচিব বরাবর জমা দিয়েছেন বলে কমিটির একজন সদস্য জানিয়েছেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে ওই সাত দিনে দুই শতাধিক শিক্ষক কর্মকর্তা-কর্মচারী বদলির প্রমাণ মিলেছে। দায়িত্ব ছাড়ার আগে একসঙ্গে এতগুলো বদলি করা সাবেক মহাপরিচালকের জন্য ‘সময়োচিত কাজ হয়নি’ বলেও কমিটির প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

জানা গেছে, কমিটির সুপারিশ অনুসারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বর্তমান ডিজিকে চিঠি দিয়ে সব বদলি বাতিলের সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে কোনো বদলির প্রশাসনিক যুক্তি থাকলে সেগুলো কেইস টু কেইস বিবেচনা করার জন্যও ডিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১০

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১১

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১২

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৩

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৪

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৫

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৬

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৭

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৮

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৯

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

২০
X