কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

এস আলম পরিবারের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার জব্দ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এসব কোম্পানিতে তাদের নামে ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার রয়েছে। যার মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। এর আগে এই আদালতে এস আলম ও তার পরিবারের সদস্যদের কোম্পানির শেয়ার অবরুদ্ধের আবেদন করেন অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক মো. আবু সাইদ। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন। আদালতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার অবরুদ্ধ করা ২৪টি কোম্পানি হলো- এস আলম ট্যাংক টার্মিনাল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফেকচারিং মিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, এস আলম সুপার ওলিন লিমিটেডে সাইফুল, এস আলম সিমেন্ট লিমিটেডে, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, হাসান আবাসন প্রাইভেট লিমিটেড, এস আলম ব্রাদার্স লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন, সোনালি কার্গো লজিস্টিক লিমিটেড, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, ওসিয়ান রিসোর্ট লিমিটেড, এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেড, মেরিন এম্পায়ার লিমিটেড, এস আলম প্রোপার্টিজ লিমিটেড, মডার্ন প্রোপার্টিজ লিমিটেড, এস আলম ল্যাক্সারি চেয়ার কোচ সার্ভিসেস লিমিটেড, ফাতেহাবাদ ফার্ম লিমিটেড, এস আলম কোন্ড রোল্ড স্টিলস লিমিটেড ও এস আলম সোয়াসিড এক্সট্রাকশন প্লান্ট লিমিটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১০

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১২

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৩

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৫

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৬

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৭

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৯

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

২০
X