কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না’

ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন বিভিন্ন এলাকায় ঝটিকা সফরে উপস্থিত নেতাকর্মীদের সামনে কথা বলেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন বিভিন্ন এলাকায় ঝটিকা সফরে উপস্থিত নেতাকর্মীদের সামনে কথা বলেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। ছবি : কালবেলা

দেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কলাবাগান, নিউমার্কেট, হাজারিবাগ, শাহবাগ ও কোতোয়ালি থানা শাখায় ঝটিকা সফরে উপস্থিত নেতাকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত আমার দেশের সীমানায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চায়। বিনা উসকানিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে আমরা এসব প্রত্যাশা করি না।

তিনি বলেন, লাখো শহীদ ও হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে চাইলে কাউকেই ক্ষমা করা হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বরত বাংলাদেশের নৌজোয়ানদের আরও সাহসী ভূমিকা রাখার আহ্বানও তিনি জানান তিনি।

নগর সভাপতি আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত নগর সম্মেলন ২০২৫ সফল করার জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানান।

সফরকালে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, মুফতি আবদুল আহাদ, মাওলানা কামাল হেসাইন, আবদুল হাই পাটওয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X