কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহের মধ্যেই আবহাওয়া অফিসের দুঃসংবাদ

শীতের রাতে চাদর মুড়ি দিয়ে রিকশায় ঘুমাচ্ছেন চালক। পুরোনো ছবি
শীতের রাতে চাদর মুড়ি দিয়ে রিকশায় ঘুমাচ্ছেন চালক। পুরোনো ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে শুরু হয়েছে চতুর্থ ধাপের শৈত্যপ্রবাহ। শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। প্রথম দিন দুই জেলায় থাকলেও পরবর্তীতে বিস্তার লাভ করে শৈত্যপ্রবাহ ছড়িয়েছে আরও ছয় জেলায়। শৈত্যপ্রবাহের প্রকোপ কমে এলেও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, সোমবারও (২৭ জানুয়ারি) শৈত্যপ্রবাহ থাকতে পারে। তবে এর আওতা কমে আসবে। রোববার যেসব জেলায় শৈত্যপ্রবাহ ছিল, সোমবার সেসব জেলায় নাও হতে পারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে বাড়তে পারে তাপমাত্রা। এরপর দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ দিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১০

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৩

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৪

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৫

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৬

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৭

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৮

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৯

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

২০
X