কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকান সেন্টারে শিক্ষার্থীদের জন্য ‘ডিজাইন ফর বাংলাদেশ’ কার্যক্রম

ঢাকার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এই কার্যক্রমে অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য রাখেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। ছবি : কালবেলা
ঢাকার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এই কার্যক্রমে অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য রাখেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। ছবি : কালবেলা

ওবামা-চেস্কি ভয়েজার বৃত্তি প্রকল্পের আওতায় ‘ডিজাইন ফর বাংলাদেশ’ কার্যক্রমে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের দশ শিক্ষার্থী আট সপ্তাহের প্রশিক্ষণ নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত এই কার্যক্রমে অতিথি প্রভাষক হিসেবে বক্তব্য রাখেন মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

শিক্ষার্থীদের আন্তঃবিভাগীয় পদ্ধতির মাধ্যমে সমস্যা সুরাহার পরামর্শ দিয়ে ব্রায়ান বলেন, বর্তমানে বিশ্বে প্রতিটি সমস্যাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কোনো পদ্ধতি বিশাল ও জটিল সমস্যার সমাধান করতে পারে না।

এ সময় তিনি নিজের অভিজ্ঞতার আলোকে আন্তঃসংযুক্ত বিশ্বে কার্যকর যোগাযোগ, সহযোগিতা এবং শিখন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ওপর জোর দেন। এ ছাড়াও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়ে পরামর্শ দেন তিনি।

ওবামা ফাউন্ডেশন এবং এয়ারবিএনবি’র অংশীদারিত্বে ওবামা-চেস্কি ভয়েজার বৃত্তির মাধ্যমে ‘ডিজাইন ফর বাংলাদেশ’ বাস্তবায়িত হয়েছে। প্রথম এই মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতবান নাফি। তিনি তার ভয়েজার বৃত্তি ব্যবহার করে বাংলাদেশে এসে এই কার্যক্রম তৈরি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X