কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কমতে পারে ইন্টারনেটের দাম

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) এক প্রস্তাবনায় ইন্টারনেটের সর্বোচ্চ ২০ শতাংশ দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়ন হলে দেশে ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগে ইন্টারনেটের দাম হবে ৪০০ টাকা। প্রস্তাবনাটি এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে বিটিআরসির একটি সূত্র জানিয়েছে।

এদিকে এ প্রস্তাবনায় জোড় আপত্তি তুলেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। তারা বলছে, দাম কমলে কোয়ালিটি সার্ভিস নিশ্চিত করা সম্ভব হবে না।

জানা গেছে, দেশে বর্তমানে দিনে ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার ৪০ শতাংশই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। এক কোটি ৩৭ লাখ গ্রাহকের জন্য ২০২১ সালে পাঁচ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। এ রেটে সাড়ে তিন বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসপিগুলো। গ্রাহকবান্ধব ইন্টারনেট সেবা দিতে তৎপর বিটিআরসি। গত বছরের ৩ ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি।

বিটিআরসি বলছে, অনুমোদন পেলে মাসে ৫০০ টাকার পাঁচ এমবিপিএস সংযোগে খরচ কমবে ১০০ টাকা। ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ১২০০ টাকার পরিবর্তে ১১০০ টাকায় মিলবে ২০ এমবিপিএস।

বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারী জানান, গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত দাম কমানো সম্ভব। সরকারের অনুমোদনের অপেক্ষায় কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X