কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবে আহত আরও ৬ জনকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়।

জুলাই বিপ্লবে আহতদের উন্নত মানের চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। তাদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক টিম আনার পাশাপাশি যাদের চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন তাদের দেশের বাহিরে নেওয়া হচ্ছে। এ পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশে ২২ জনকে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় আরও ছয়জনকে থাইল্যান্ড পাঠানো হয়।

জানা গেছে, যে ৬ জনকে পাঠানো হচ্ছে তাদের মধ্যে তিনজন সিএমএইচ ও তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে তাদের নেওয়া হচ্ছে।

সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। এ তিনজনই গুলিতে আহত হন। মোহাম্মদ ইসরাফিল বাম হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে করে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। মূলত রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হচ্ছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। এ অবস্থায় অপারেশনের জন্য তাকে পাঠানো হচ্ছে। আর হাফিজুর রহমান হাবিবের পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল চোখের চিকিৎসার জন্য ইমরান হোসেন ও মহিউদ্দিনকে সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে চোখের চিকিৎসার জন্য ৭ জনকে সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে আহতদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X