কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্তিত্ব পাওয়া যায়নি সূচনা ফাউন্ডেশনের : দুদক

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’-এর ঠিকানায় অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে দুদকের পক্ষ প্রথমে জানানো হয়- ঠিকানা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশন অবস্থিত। সেখানে অভিযান পরিচালনা করা হবে।

পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। গত ২৬ জানুয়ারি দুদকের পক্ষ থেকে বলা হয়, সায়মাকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন। প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে তার দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে সায়মা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন।

দুদক সূত্রে জানা যায়, সায়মা জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশন নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন।

গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ ছাড়াও গত ১২ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করে দুদক।

একই অভিযোগে ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X