কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম দিনে এখন পর্যন্ত তিনজন মুসল্লি মৃত্যবরণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গোয়েন্দা বিভাগ।

জিএমপি জানায়, নিহত ওই তিন মুসল্লি হলেন- আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) ও সাবেদ আলী (৭০)। এর মধ্যে আব্দুল কুদ্দুস ইজতেমা ময়দানে এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠের ৬৮টি খিত্তায় অবস্থান করছেন। ইজতেমা ও জুমার নামাজ উপলক্ষে আশপাশের এলাকারসহ পাঁচ লাখ মুসল্লির আগমন ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা বিভাগের তথ্যে জানা গেছে, ৪৬টি দেশের বিদেশি মুসল্লি এবারের প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন।

জানা গেছে, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে।

উল্লেখ্য, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে প্রায় ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X